গোপনীয়তা নীতিমালা
SoftwareSeba আইনি দলিল
সর্বশেষ পরিমার্জন: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ভূমিকা
SoftwareSeba আপনার এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যের গোপনীয়তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এই নীতিমালাটি আমাদের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে আপনি এই নীতিমালার শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন।
১আমরা কী ধরনের তথ্য সংগ্রহ করি?
ক) ব্যক্তিগত তথ্য: ডেমো রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খোলার সময় আপনার নাম, প্রতিষ্ঠানের নাম, ইমেইল, ফোন নম্বর এবং ঠিকানা।
খ) ব্যবসায়িক ডেটা: আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে ইনপুটকৃত কর্মী, ক্লায়েন্ট, লেনদেন এবং ব্যবসায়িক তথ্য যা শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য সংরক্ষিত।
গ) প্রযুক্তিগত তথ্য: আইপি অ্যাড্রেস, ব্রাউজারের ধরন, অপারেটিং সিস্টেম এবং ডিভাইসের ধরণ।
ঘ) লোকেশন তথ্য: অ্যাপের কিছু ফিচারের সুবিধার্থে আমরা আপনার ডিভাইসের আনুমানিক বা সুনির্দিষ্ট অবস্থান সংগ্রহ করতে পারি (আপনার অনুমতি সাপেক্ষে)।
২তথ্য ব্যবহারের উদ্দেশ্য
- সফটওয়্যারের সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে প্রদান করা।
- পেমেন্ট প্রসেস এবং ইনভয়েস ম্যানেজমেন্ট।
- অটোমেটেড এসএমএস এবং ইমেইল নোটিফিকেশন পাঠানো।
- সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের জালিয়াতি প্রতিরোধ করা।
- ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে অ্যানালিটিক্স ডেটা বিশ্লেষণ করা।
মোবাইল অ্যাপ্লিকেশন ও ডাটা নিরাপত্তা
আমাদের অ্যাপটি বিশেষভাবে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তৈরি। আমরা ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দিই।
- আমরা ব্যবহারকারীর কল লগ বা ব্যক্তিগত এসএমএস রিড করি না।
- অ্যাপের ডেটা কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা হয় না।
- ক্লায়েন্ট প্যানেল মূলত ভিউ-অনলি যেখানে তারা শুধু তাদের তথ্য দেখতে পারে।
৪তথ্য শেয়ারিং সংক্রান্ত নীতিমালা
SoftwareSeba আপনার তথ্য কখনোই বিক্রি বা ভাড়া দেয় না। তবে সেবা পরিচালনার স্বার্থে আমরা নিচের মাধ্যমগুলোর সাথে তথ্য শেয়ার করতে পারি:
- পেমেন্ট পার্টনার: যেমন— বিকাশ বা ব্যাংক (শুধুমাত্র পেমেন্ট ভেরিফিকেশনের জন্য)।
- এসএমএস গেটওয়ে: নোটিফিকেশন পাঠানোর জন্য প্রয়োজনীয় মোবাইল নম্বর।
- আইনগত প্রয়োজন: যদি সরকারি বা আদালত কর্তৃক কোনো আইনগত নির্দেশ থাকে।
নিরাপত্তা
আপনার তথ্য ক্লাউড সার্ভারে এনক্রিপ্টেড অবস্থায় জমা থাকে। আমরা নিয়মিত সিকিউরিটি অডিট এবং ব্যাকআপ গ্রহণ করি। মনে রাখবেন, ইন্টারনেটে ১০০% নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও, আমরা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রোটোকল অনুসরণ করি।
আপনার অধিকার
আপনার সংরক্ষিত তথ্য দেখা, সংশোধন করা বা ডিলিট করার অনুরোধ করার অধিকার আপনার রয়েছে। এর জন্য সরাসরি আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করতে পারেন: SoftwareSeba247@gmail.com
আমাদের সাথে যোগাযোগ করুন
কোনো প্রশ্ন থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
SoftwareSeba247@gmail.com
মহাখালী ডিওএইচএস, ঢাকা
01349230048