ব্যবহারের শর্তাবলী
SoftwareSeba আইনি দলিল
সর্বশেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬
SoftwareSeba ব্যবহার করার আগে দয়া করে এই শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। আমাদের সেবা গ্রহণ করার অর্থ হলো আপনি এই শর্তাবলী মেনে নিতে সম্মত হয়েছেন।
১. সফটওয়্যার ব্যবহার ও পেমেন্ট
৭ দিনের ফ্রি ট্রায়াল: সকল নতুন প্রতিষ্ঠানের জন্য ৭ দিনের ফ্রি ট্রায়াল প্রযোজ্য। ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর সেবা চালু রাখতে নির্ধারিত ফি প্রদান করতে হবে।
সাবস্ক্রিপশন ফি: মাসিক বা বার্ষিক পেমেন্ট চুক্তি অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। বকেয়া থাকলে সফটওয়্যার অ্যাক্সেস সাময়িকভাবে স্থগিত হতে পারে।
ব্যবহার বন্ধ করা: যদি কোনো প্রতিষ্ঠান সফটওয়্যার ব্যবহার বন্ধ করতে চায়, তবে অন্তত ১ মাস আগে আমাদের লিখিতভাবে বা ইমেইলের মাধ্যমে জানাতে হবে।
২. টেকনিক্যাল সাপোর্ট ও সেবা
আমরা ২৪/৭ অনলাইন সাপোর্ট প্রদানের চেষ্টা করি। তবে বিশেষ ক্ষেত্রে:
- অনলাইন সাপোর্ট: আমাদের হেল্পলাইন বা সাপোর্ট টিকিটের মাধ্যমে দ্রুত সমাধান দেওয়া হবে।
- ফিজিক্যাল সাপোর্ট: যদি সশরীরে উপস্থিত হয়ে সাপোর্টের প্রয়োজন হয়, তবে অন্তত ৪৮ ঘণ্টা আগে কর্তৃপক্ষকে জানাতে হবে (এক্ষেত্রে যাতায়াত বা অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে)।
- সিস্টেম আপডেট: সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য মাসে নির্দিষ্ট কিছু সময় সিস্টেম ডাউন থাকতে পারে, যা আগে থেকেই নোটিশের মাধ্যমে জানানো হবে।
৩. মেধাস্বত্ব ও কপিরাইট
SoftwareSeba-এর সোর্স কোড, ডিজাইন, লোগো, ডেটাবেস স্ট্রাকচার এবং কন্টেন্ট সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব সম্পদ। আমাদের লিখিত অনুমতি ছাড়া এই সফটওয়্যারের কোনো অংশ কপি, রিভার্স ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে বাণিজ্যিকভাবে বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
৪. পার্টনারশিপ ও হোয়াইট লেবেল
আপনি যদি আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতে চান বা আপনার নিজের ব্র্যান্ডিং-এ সফটওয়্যারটি চালাতে চান, তবে:
- আপনার বৈধ ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে।
- SoftwareSeba-এর সাথে কর্মরত থাকা অবস্থায় সমজাতীয় অন্য কোনো কোম্পানির সার্ভিস প্রমোট করা যাবে না।
- নতুন কোনো ফিচার যুক্ত করতে চাইলে আলাদা ডেভেলপমেন্ট চার্জ আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
৫. দায়বদ্ধতার সীমাবদ্ধতা
ব্যবহারকারীর ভুল ডেটা এন্ট্রি বা পাসওয়ার্ড হারানোর ফলে কোনো তথ্যগত ক্ষতি হলে SoftwareSeba কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরা আপনার ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করি।
শর্তাবলী সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের কল করুন
আমাদের সাথে যোগাযোগ করুন
কোনো প্রশ্ন থাকলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন:
SoftwareSeba247@gmail.com
মহাখালী ডিওএইচএস, ঢাকা
01349230048